ঘাড়ের ব্যাথা
Updated: Jan 23, 2025

ঘাড়ের ব্যাথার কারণ অনেকগুলো হতে পারে।একটি সাধারণ কারণ হল ঘাড়ের মাংশপেশিতে টান। যেমন ধরুন, আপনি দিব্যি কাজ করছিলেন হঠাৎ ঘাড় ঘোরাতে গিয়ে দেখলেন ঘাড় আর নাড়াতে পারছেন না, অথবা ঘুম থেকে উঠতে গিয়ে দেখলেন ঘাড়ের ব্যথায় সোজা হতে পারছেন না। যে ব্যথা হঠাৎ করে হয়েছে, সেগুলো সাধারণত তাড়াতাড়ি কমে ও যায়। একটানা একদিকে পাশ ফিরে ঘুমোলেও ঘাড়ে খিঁচ ধরতে পারে।তবে যারা কম্পিউটার এর সামনে সারাদিন কাজ করে, বা সারাদিন ঘর নিচু করে মোবাইল ঘাটতে থাকে, তাদের ব্যথা হঠাৎ করে শুরু হয় না। তাদের ক্ষেত্রে ব্যথা ধীরে ধীরে বাড়তে থাকে । একে আমরা স্পনডাইলোসিস বলে থাকি। একভাবে বসে কাজ করার জন্য ঘাড়ের ডিস্কগুলির ক্ষয় হতে থাকে। আজকাল বেশিরভাগ মানুষই সারাদিন অফিস এ কাজ করে এক্সারসাইজ করার সময় পায় না, ফলে এই ক্ষয় ক্ষতি গুলি কখনোই ঠিক হওয়ার সুযোগ পায় না।তবে ঘাড় ব্যথা অনেক জটিল কারণেও হয়ে যেতে পারে। স্লিপ ডিস্ক তার মধ্যে অন্যতম। যদি কখনো ঘর ব্যথার সাথে হাতের বেথাও শুরু হয় তবে বুঝতে হবে যে এটা জটিল সমস্যা। অনেক সময় সঠিক চিকিৎসা না হওয়ার জন্য শোল্ডার এর জোর কমে যায়।
চিকিৎসার পদ্ধতি ভিন্ন ভিন্ন হতেই পারে , কারণ ব্যথার কারণ এক নয় । আজকাল পেন ক্লিনিক এ সাধারণত আলট্রাসোনোগ্রাফি মেশিন থাকে। তাই ডায়াগনসিস করা সহজ হয়ে যায়। তবে MRI , X Ray , NCV টেস্ট ইত্যাদি প্রয়োজন হতে পারে । রোগের কারণ বা ব্যথার কারণ সঠিক ভাবে নির্ণয় করতে পারলে তবেই সঠিক ট্রিটমেন্ট করা সম্ভব।
আপনি সর্বদা কলকাতার নিউটাউনে 'রাজারহাট পেইন ক্লিনিক' এর ডাঃ চিন্ময় রায়ের সাথে যোগাযোগ করতে পারেন।




Comments